ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত আখাউড়া

ads

আগামী ১পহেলা জানুয়ারী সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত শিক্ষা অফিস। এ বছর উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকে, প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১লাখ ২১ হাজার ৪শ ৬০টি বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। নতুন বই এর অপেক্ষায় রয়েছেন পৌর শহরসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট প্রশাসন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতিমধ্যে উপজেলার প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোমলমতি শিশুদের জন্য নতুন বই পৌঁছে যাচ্ছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে ৫৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে ১লাখ ২১ হাজার ৪শ ৬০টি নতুন বই বিতরণ করা হবে। এরমধ্যে প্রাক-প্রাথমিকে ৩হাজার ৫শ প্রথম শ্রেণিতে ১৫হাজার ৭৫০, ২য় শ্রেণিতে ১৫হাজার ৪২০ ৩য় শ্রেণিতে ২৯হাজার ১০০, ৪র্থ শ্রেণিতে ২৯হাজার ১৬০ ও ৫ম শ্রেণিতে ২৮হাজার ৫০০টি বই রয়েছে। চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে স্বস্ব প্রতিষ্ঠানে বই পৌছে যাচ্ছে। পাশাপাশি নির্দেশনা দেওয়া আছে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে বই নেন।


তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, যথা সময়ে চাহিদানুযায়ী সরকারী বিনামূল্যের বই আমরা পেয়েছি। সরকারি নির্দেশনা মেনে আগামী পহেলা জানুয়ারী ওইসব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করব ।


উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলনে, সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ১লা জানুয়ারি বই বিতরণ করা হবে। প্রতিটি বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী নতুন বই পৌঁছে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রধানরা সরকারি নির্দেশনা মেনে ওইসব বই বিতরণ করবে।

ads
ads
ads

Our Facebook Page